• লিড নিউজ
  • স্বাস্থ্য

আরও ২ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৯৩০

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩০। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৩১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮১৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ৬৫ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এসব তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সুনামগঞ্জ জেলায় একজন করে মারা গেছে।

চলতি বছরের এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ২৭৩ জন। চলতি বছরের এখন পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনে।

মন্তব্য (০)





image

ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলার ৫২ লাখ মানুষকে কলেরা টিকা দেবে সরকার

নিউজ ডেস্ক : সারা দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় প্রিভ...

image

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়ে...

image

আইসিডিডিআর,বি ও বাশিই’র গবেষণা: হামে আক্রান্ত মৃত শিশুদের...

নিউজ ডেস্কঃ হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ...

image

ডেঙ্গু মোকাবিলায় জনসম্পৃক্ততা ও সমন্বিত উদ্যোগ জরুরি ‎

নিউজ ডেস্কঃ এডিস মশাবাহিত ডেঙ্গু মোকাবিলায় জনসম্পৃক্ততা ও সম...

image

‎উপজেলাতেই মিলবে চোখের উন্নত চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি উপজেলায় নির্মাণাধীন ১৫১ শয্যার পূর...

  • company_logo