• লিড নিউজ
  • স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৮ শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

বুধবার (১৯ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮২৩ শিশুর।

আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯২২ শিশু মারা গেছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৭ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৩১। এ সময়ে ৭৮৭ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯২৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৭১১। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৬।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ২৭ হাজার ৭৬ রোগী। তাদের মধ্যে এক লাখ ২২ হাজার ৮০৫ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।

মন্তব্য (০)





image

আরও ২ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৯৩০

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ২ শিশুর...

image

ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলার ৫২ লাখ মানুষকে কলেরা টিকা দেবে সরকার

নিউজ ডেস্ক : সারা দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় প্রিভ...

image

আইসিডিডিআর,বি ও বাশিই’র গবেষণা: হামে আক্রান্ত মৃত শিশুদের...

নিউজ ডেস্কঃ হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ...

image

ডেঙ্গু মোকাবিলায় জনসম্পৃক্ততা ও সমন্বিত উদ্যোগ জরুরি ‎

নিউজ ডেস্কঃ এডিস মশাবাহিত ডেঙ্গু মোকাবিলায় জনসম্পৃক্ততা ও সম...

image

‎উপজেলাতেই মিলবে চোখের উন্নত চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি উপজেলায় নির্মাণাধীন ১৫১ শয্যার পূর...

  • company_logo