• মুক্তমত

জামায়াত নেতা আযাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মোস্তাফিজুর রহমান বাবুল এমপির প্রতিক্রিয়া

  • মুক্তমত

ছবিঃ সিএনআই

 

জামালপুর প্রতিনিধি : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বিএনপি দলীয় সংসদ সদস্যদের আন্ডারমাইন করেছেন তার দেওয়া বক্তব্যে।উনি মনে করছেন গণভোটের রায় বাস্তবায়িত হলে সংসদ সদস্যরা নিজেদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারলে জামায়াত প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতেন। উনি বুঝাতে চেয়েছেন সুযোগ পেলে বিএনপি দলীয় সংসদ সদস্যরা দলবেঁধে জামায়াত মনোনীত প্রার্থী কর্ণেল অলিকে ভোট দিয়ে দিতেন।

জনাব আযাদ কেন আপনার এমন মনে হলো ? বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ে কোন বিবেচনায় জামায়াত মনোনীত প্রার্থী কর্ণেল অলিকে বিএনপি দলীয় সংসদ সদস‍্যগণ বেছে নেবেন।

মির্জা আলমগীর আপাদমস্তক একজন সৎ মেধাবী সজ্জন পরিচ্ছন্ন রাজনীতিবিদ । বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ।উদার রাজনৈতিক পারিবারিক আবহে বেড়ে উঠে প্রগতিশীল ছাত্র রাজনীতির নেতৃত্বের ভূমিকা পালন করে শিক্ষকতার পেশা দিয়ে জীবন শুরু করেছিলেন । নিজ জেলা ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ।

এমপি হয়েছেন , প্রতিমন্ত্রী হয়েছেন, সততার সাথে যোগ‍্যতার পরিচয় দিয়েছেন দায়িত্ব পালনে । এবারের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলিয়েছেন। কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব সফল হয়েছিলেন বলেই তাকে বিএনপির মহাসচিবের সম্মানে ভূষিত করা হয়েছে ।দীর্ঘ সময় নানা জটিল কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে দলের ঐক্য ধরে রেখে গণতন্ত্রের সংগ্রামে বীরোচিত ভূমিকা পালন করেছেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলে যোগ দিয়ে দলের নীতি আদর্শে অবিচল থেকে জেল জুলুম নির্যাতন ভোগ করে নিজের শরীর স্বাস্থ্যে নানা রোগ ব‍্যাধি বহন করে চলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বের উপর অগাধ আস্হা আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ছেন বলেইতো তাঁকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন প্রদান করেছেন। বিএনপি চেয়ারম‍্যন জনাব তারেক রহমান যোগ‍্যতার কষ্টিপাথরে যাচাই করেই রাষ্ট্রের অভিভাবক মনোনীত করেছেন।

সারা দেশের বিএনপির কোটি নেতাকর্মী সমর্থকদের বাইরে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের কাছে মির্জা আলমগীর কতটা গ্রহণযোগ্য জনপ্রিয় জামায়াত নেতা আযাদ সাহেব তা কি করে বুঝবেন । তিনি ভাবলেন কিভাবে বিএনপি সংসদ সদস‍্যগণ বিএনপি মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কর্ণেল অলিকে বেছে নেবেন ? কর্নেল অলি সম্পর্কে কিছুই বলবো না , দেশের মানুষের সবই জানা আছে।

তিনি কবে কখন কি বলেছেন , রাজনৈতিক অবস্থান পাল্টেছেন , শেষপর্যন্ত ৭১’র মুক্তিযুদ্ধের বিরোধী শিবিরে জায়গা নিয়েছেন, এ সবকিছুর বিচার মানুষ করবেন । জামায়াত নেতাদের বরাবরের মতো স্টান্টবাজীর চটকদার রাজনৈতিক বক্তব্যের ধারাবাহিকতা‍য় জনাব আযাদ এধরনের বাস্তবতা বিবর্জিত হাস‍্যকর মন্তব্য করে সংবাদের শিরোনাম বানিয়েছেন ।

 

মন্তব্য (০)





  • company_logo