ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ছিল না। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ কথা বলেন।
বন্যা পরিস্থিতির মধ্যেই সোমবার পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের 'ফার্মের মুরগি' বলায় এদিন সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন এইচএসসি পরীক্ষার্থীরা।
ঢাকা বোর্ডের সামনে, রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরা, ময়মনসিংহ, বরিশাল, বগুড়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করা হয়।
সড়ক অবরোধের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এক পর্যায়ে বিকেলে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা সংসদ ভবন এলাকার সামনে অবস্থান নেন।
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ ...
নিউজ ডেস্কঃ এইচএসসি পরীক্ষা ২০২৬ এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়...
নিউজ ডেস্কঃ টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানে...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...
নিউজ ডেস্ক : টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেও কেন এইচএ...

মন্তব্য (০)