• শিক্ষা

নতুন ডিন পেলো বাকৃবির স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমানকে একই সঙ্গে নবগঠিত 'স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি' এর ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশেনামায় বিষয়টি নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারিকৃত আদেশনামা অনুযায়ী, এই দায়িত্ব গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। তিনি আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত অর্থাৎ দুই বছর মেয়াদে এ দায়িত্ব পালন করবেন। নতুন এ ব্যবস্থার আওতায় ভেটেরিনারি অনুষদের ডিন যুগপৎভাবে 'স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি' এর ডিন হিসেবেও দায়িত্ব পালন করবেন।

আদেশে আরও বলা হয়, দায়িত্ব পালনকালীন সময়ে তিনি প্রচলিত নিয়মে বাসস্থানের সুবিধাসহ ভেটেরিনারি অনুষদের ডিন হিসেবে এবং 'স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি' এর ডিন হিসেবেও দায়িত্বভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, ১৫০ জন শিক্ষার্থী নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করতে যাচ্ছে ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’।

মন্তব্য (০)





image

‎ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য ১ আগস্ট থেকে অনলাইন আবেদন শ...

নিউজ ডেস্কঃ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও...

image

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন না...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ...

image

‎শিক্ষা ব্যবস্থার সংস্কারই হবে স্বনির্ভর বাংলাদেশের মৌলিক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বল...

image

কড়া নজরদারির মধ্যে চলছে এইচএসসি পরীক্ষা

নিউজ ডেস্ক : অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশে শুরু হয়েছে উচ্চ মা...

image

‎টেক্সটাইল শিক্ষা, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুর...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ...

  • company_logo