• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎গ্রামে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা ব্যবস্থা একেবারেই অপ্রতুল: ডা. জুবাইদা

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, ঢাকা শহরে দেশের মোট জনসংখ্যার ন্যূনতম অংশ বাস করে তবুও রাজধানী ঢাকায় ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) সুবিধা ৮০ থেকে ৯০ শতাংশই। বিভিন্ন গ্রামে ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসা ব্যবস্থা একেবারেই অপ্রতুল।

‎বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত 'জাতীয় কনফারেন্স' নামক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
‎
‎ডা. জুবাইদা বলেন, দেশে প্রতি এক লাখ মানুষের জন্য ক্রিটিক্যাল কেয়ার বেড রয়েছে মাত্র ১.৭টি এবং সাধারণ হাসপাতাল শয্যা রয়েছে মাত্র ৯টি। ৬৪ জেলার মধ্যে ৩৮টি জেলায় কোনো ধরনের আইসিইউ নেই।
‎
‎তিনি আরও বলেন, কেউ গুরুতর অসুস্থ হলে কীভাবে তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া যাবে? নবজাতক শিশু, অন্তঃসত্ত্বা মা, নিউমোনিয়া বা স্ট্রোকে আক্রান্ত বয়োবৃদ্ধ, কিংবা সড়ক দুর্ঘটনায় আহত তরুণ—ক্রিটিক্যাল কেয়ার সুবিধার অভাবে তাদের অনেকেই অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।
‎
‎ডা. জুবাইদা বলেন, তবে নিঃসন্দেহে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব। আমরা যদি সম্মিলিতভাবে সংকল্প গ্রহণ করি, তাহলে গুরুতর অসুস্থতার সময় চিকিৎসাসেবার অভাবে আর কোনো দেশবাসীকে প্রাণ হারাতে হবে না।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

১

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...

image

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস...

২

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...

image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

  • company_logo