• শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ জাতীয় প্ল্যাটফর্মে সম্পৃক্ত করার লক্ষ্যে গঠিত ‘প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (PUAAB)-এর ১ম অ্যাডহক নির্বাহী কমিটি চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন এই অ্যাডহক কমিটি আগামী দিনে PUAAB-এর সামগ্রিক সাংগঠনিক কাঠামো প্রণয়ন, গঠনতন্ত্র প্রস্তুতকরণ, সদস্য সংগ্রহ জোরদার করা এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক ও আন্তর্জাতিক চ্যাপ্টার গঠনের কাজ করবে। একই সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম পরিচালনা, জাতীয় পর্যায়ে অ্যালামনাইদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম বাস্তবায়নে এই কমিটি নেতৃত্ব প্রদান করবে।

নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আহসান চৌধুরী। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ফারিনা হক এবং ইঞ্জি. এ এফ এম রহমান অনি। এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী তাফসিরুল ইসলাম।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে রয়েছেন ১১ জন যুগ্ম সদস্য সচিব। তাঁরা হলেন— সাকিব আহমেদ (আইটি ও ডাটাবেজ), মো. তানভীর আহমেদ (আইন ও গঠনতন্ত্র), ইনজামুল ইসলাম (জনসংযোগ ও যোগাযোগ), ড. মুহাম্মদ শাহরিয়ার হক (গবেষণা ও প্রশিক্ষণ), আবদুল্লাহ আল মারুফ (কর্পোরেট ও ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কিং), মুনতাসির ইসলাম (আউটরিচ ও প্রবাসী অ্যালামনাই), এস. এম. মঈনউদ্দিন (ইভেন্ট ও লজিস্টিকস), মো. মাহবুবুর রহমান ফারাবী (আঞ্চলিক সমন্বয়), মো. সুমন-উল ইসলাম (ক্রীড়া ও সংস্কৃতি), সাদিয়া সুলতানা (সদস্য ও শৃঙ্খলা) এবং জেনিফার হোসেন (আন্তর্জাতিক বিষয়ক)।

এ ছাড়া আবদুল্লাহ হিল কাফিকে কোষাধ্যক্ষ এবং মোহাম্মদ আহসান কবির রুবেলকে প্রশাসন ও অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটির বিভিন্ন কার্যক্রম সুচারুভাবে সমন্বয় করার জন্য একটি বিশেষ সমন্বয়ক দল গঠন করা হয়েছে। এতে মো. আবদুল্লাহ আল মাহফুজ জাকারিয়াকে প্রধান সমন্বয়ক এবং সাকিব চৌধুরীকে উপ-প্রধান সমন্বয়ক করা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন— কামরুল হাসান (প্রবাসী অ্যালামনাই বিষয়ক সমন্বয়ক), মোহাম্মদ রফিকুস সালেকিন (আইন বিষয়ক সমন্বয়ক) এবং নুসরাত জাহান (সদস্য বিষয়ক সমন্বয়ক)।

কমিটির নির্বাহী সদস্য হয়েছেন— ইমাম হোসাইন, মো. মনজুরুল ইসলাম, নওরোজ ফারহান চৌধুরী, এরিনা ওয়াশিমা, সারওয়ার খান, মাহবুব আলম পাপন, আল মামুন, নাজমুস সাকিব, নাফিজ মায়হারুল ইসলাম, রাকিবুল ইসলাম, উম্মি রোমান বিনতে কবির,  মুকিদুর রহমান তনয়, মুহাম্মদ নাজমুল হোসাইন এবং মো. হানিফ আহমেদ জনি।

নবগঠিত অ্যাডহক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, ক্যারিয়ার উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে অ্যালামনাইদের সক্রিয় অংশীদারিত্ব নিশ্চিত করতে PUAAB কাজ করে যাবে। সংগঠনটি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিক সদস্য নিবন্ধন কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ভিত্তিক চ্যাপ্টার গঠন, বিভিন্ন সাব-কমিটি চূড়ান্তকরণ এবং জাতীয় পর্যায়ে অ্যালামনাই কার্যক্রমের মূল রূপরেখা ঘোষণা করবে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর লক্ষাধিক অ্যালামনাইকে একটি অভিন্ন ও শক্তিশালী প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে শিক্ষা, দক্ষতা, উদ্ভাবন এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। উল্লেখ্য, এই প্ল্যাটফর্মের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘এক অ্যালামনাই নেটওয়ার্ক, আরও শক্তিশালী বাংলাদেশ’।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo