• লিড নিউজ
  • স্বাস্থ্য

হাম উপসর্গে প্রাণ গেল আরও সাত শিশুর, মোট মৃত্যু ৬২০

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও সাত শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ২২১ শিশুর। আর হামে আক্রান্ত হয়েছে ৬৬ শিশু। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রামে এক, ময়মনসিংহে এক, খুলনায় এক শিশু মারা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫২৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু। হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬২০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৯ হাজার ১২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬০ হাজার ৮৪ শিশু বাড়ি ফিরেছে।

মন্তব্য (০)





image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

১

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...

image

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস...

২

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...

image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

  • company_logo