ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ঈদের আগেই প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা শোনা গেলেও আরও সময় লাগবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম সিরাজুদ্দোহা বলেন, ‘ফল প্রকাশে আরও অন্তত ১০ দিন লাগতে পারে। আশা করি আগামী ১৫ জুনের মধ্যে ফল প্রকাশ করতে পারব।’
তিনি বলেন, এবার পরীক্ষার্থীর সংখ্যা এবং বৃত্তির সংখ্যা অনেক বেশি হওয়ায় তথ্য নিখুঁতভাবে যাচাই করতে বাড়তি সময় লাগছে। আইনি জটিলতার কারণে এবারের পরীক্ষা কয়েক দফা পিছিয়ে গত ১৫ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। আইপিইএমআইএস সফটওয়্যারে নির্ভুল ফল আপলোড করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে আইটি টিম।
এ বছর সারা দেশে প্রাথমিকেরর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে সাড়ে ৬ লাখ শিক্ষার্থী। এদের মধ্যে ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। তবে মেধা তালিকা ও কোটার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি (কিন্ডারগার্টেন) দুই ভাগে ভাগ করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬ হাজার শিক্ষার্থী (৮০ শতাংশ) এই বৃত্তির সুযোগ পাবে। বেসরকারি বা কিন্ডারগার্টেনের ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী (২০ শতাংশ) বৃত্তি পাবে।
বৃত্তি বিতরণে ছেলে ও মেয়েদের অনুপাত ৫০:৫০ রাখা হবে। বৃত্তিপ্রাপ্তদের ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড এই দুই ভাগে টাকা দেওয়া হবে। ট্যালেন্টপুলে ৩৩ হাজার শিক্ষার্থীকে মাসিক ৩০০ থেকে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে মাসিক ২২৫ থেকে ২৫০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা বৃত্তি দেওয়া হবে।
ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরবর্তী দুই বছর এই আর্থিক সুবিধা বহাল থাকবে। এ ছাড়া ভবিষ্যতে বৃত্তির অর্থ দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাবনাও সরকারের প্রক্রিয়াধীনে রয়েছে।
ফল প্রকাশের পর অভিভাবকেরা খুব সহজেই অনলাইন ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে রেজাল্ট দেখার সবচেয়ে সহজ ও অফিশিয়াল মাধ্যম হলো আইপিইএমআইএস পোর্টাল।
প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ipemis.dpe.gov.bd/scholarship-results অথবা dpe.gov.bd ভিজিট করে পরীক্ষার সাল সিলেক্ট করতে হবে। এরপরে শিক্ষার্থীর রোল নম্বর সঠিকভাবে ইনপুট দিয়ে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে শিক্ষার্থীর ফল (ট্যালেন্টপুল/সাধারণ/অযোগ্য) চলে আসবে। এখান থেকে জেলা ও উপজেলা ভিত্তিক পিডিএফ মেধা তালিকাও ডাউনলোড করা যাবে।
ইন্টারনেট কানেকশন না থাকলে বা সার্ভার ডাউন থাকলে যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ পাঠিয়ে রেজাল্ট জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE <স্পেস> শিক্ষার্থীর রোল নম্বর এই ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফলাফল দেখা যাবে।
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

মন্তব্য (০)