• লিড নিউজ
  • স্বাস্থ্য

বিগত আমলে স্বাস্থ্যখাতে ব্যাপক লুটপাট হয়েছে, অন্তর্বর্তী সরকারও পদক্ষেপ নেয়নি: স্বাস্থ্যমন্ত্রী

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিগত সরকারের আমলে স্বাস্থ্যখাতে ব্যাপক লুটপাট হয়েছে, যার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারও পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (বুধবার, ২০ মে) সকালে খুলনা সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সব হাসপাতালে অনিয়ম ও সমস্যাগুলো প্রায় একই। তাই সব সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

‎এছাড়া খুমেক হাসপাতালে আগুন লাগার স্থান পরিদর্শন করেন তিনি। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কাউকে না জানিয়েই বেলা ১১টায় হঠাৎ সদর হাসপাতালে পরিদর্শন শুরু করেন স্বাস্থ্যমন্ত্রী।


‎পরবর্তীতে যান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। পরিদর্শন কালে কথা বলেন সেখানে সেবা নিতে আসা রোগীদের সঙ্গে। হাসপাতালে এসে টাকা দিয়ে র‍্যাবিট ভ্যাক্সিন কেনাসহ নানা অভিযোগ করেন সেবা প্রত্যাশীরা।

‎এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎হাম এড়াতে ঈদে শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস...

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...

image

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...

image

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ৫০০ ছ...

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...

image

হাম ও উপসর্গে মোট মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...

image

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছু...

নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...

  • company_logo