ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল (নিনস)-এর পরিচালক ও অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট নিউরোসার্জন অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান (খসরু)।
এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে ২০০১ সালে সরকারি চাকরিতে যোগ দেওয়া অধ্যাপক খসরু একাধারে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোষাধ্যক্ষ, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস-এর সদস্য সচিব এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক খসরু কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পাস করার পর ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৯৭ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। একই প্রতিষ্ঠান থেকে তিনি নিউরোসার্জারিতে এমএস ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে তিনি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ভারতের বিভিন্ন নামকরা হাসপাতালে ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি দেশে আধুনিক “এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি” প্রবর্তনের জন্য চিকিৎসকদের কাছে বিশেষভাবে পরিচিত। এই চিকিৎসার বিষয়ে তিনি একজন আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন এবং দেশ-বিদেশের অসংখ্য সেমিনার, ওয়ার্কশপ ও লাইভ সার্জারিতে অংশ নিয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। চিকিৎসা বিজ্ঞানে তার বহু বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
মেধাবী এই চিকিৎসক তার ছাত্রজীবনে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ১৯৯৪-৯৫ সেশনের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছিলেন।
সংশ্লিষ্ট চিকিৎসা বিশেষজ্ঞ ও সহকর্মীদের প্রত্যাশা, অধ্যাপক ডা. নুরুজ্জামান খান খসরুর দক্ষ নেতৃত্বে দেশের একমাত্র বিশেষায়িত নিউরোসায়েন্স হাসপাতালটি আগামী দিনে চিকিৎসা সেবা ও উচ্চতর গবেষণায় নতুন উচ্চতায় পৌঁছাবে।
নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...
নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...
নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...

মন্তব্য (০)