• লিড নিউজ
  • তথ্য ও প্রযুক্তি

বিশ্ব টেলিযোগাযোগ দিবস আজ

  • Lead News
  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ১৭ মে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘ডিজিটাল জীবনধারা: সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি’। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষ্যে একটি মেলার আয়োজন করা হয়েছে।

‎এ বছরের মূল বার্তা হলো ডিজিটাল নেটওয়ার্ক এবং প্রযুক্তি অবকাঠামো যেন প্রাকৃতিক দুর্যোগ, সাইবার আক্রমণ বা যেকোনো বিপর্যয়ের পরেও টিকে থাকতে পারে এবং কেউ যেন সংযোগ থেকে বিচ্ছিন্ন না হয়।

‎দিবসটি উপলক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (পিটিডি) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

‎ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন।

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেবেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদুল বারী। দিবসটি উপলক্ষ্যে একই স্থানে একটি টেলিযোগাযোগ মেলাও আয়োজন করা হবে।

‎১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) প্রতিষ্ঠার স্মরণে ডব্লিউটিআইএসডি প্রতিবছর ১৭ মে দিবসটি উদযাপন করে।

মন্তব্য (০)





image

মেটার বিরুদ্ধে অভিযোগ আনলেন কর্মীরা, কিন্তু কেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি খাতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মেটা।...

image

ডিপফেইক নিয়ন্ত্রণে নতুন এআই টুল আনল ইউটিউব

তথ্য প্রযুক্তি ডেস্ক : এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও বা ডিপফেইকের ব্যবহার বেড়...

image

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, হারিয়ে যাবে না ২৪ ঘণ্টার আপডেট

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্...

image

আইফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণ জানেন কি?

তথ্য প্রযুক্তি ডেস্ক : এখন অনেকের পকেটেই আইফোন দেখা যায়। আগে আইফোন শুধুম...

image

বিদেশি ভাষা বলতে পারবেন সহজেই, গুগল ট্রান্সলেটে যুক্ত হলো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় অনুবাদ মাধ্যম ‘গুগল ট্রান্সলেট&rsqu...

  • company_logo