• লিড নিউজ
  • স্বাস্থ্য

হাম ও উপসর্গে শিশু মৃত্যু ছাড়ালো ৪৫০

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ হাম ও রোগটির উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে চার এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে আট শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে।

‎এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৭৪ এবং সন্দেহজনক হামে ৩৭৭ জন। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী ৭ হাজার ৪১৬ জন এবং সন্দেহজনক হামের রোগী দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।

‎স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৯২ জন।

‎স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৪০ হাজার ১৭৬ জন ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৮৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৬ হাজার ৫৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

মন্তব্য (০)





image

‎হাম এড়াতে ঈদে শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস...

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...

image

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...

image

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ৫০০ ছ...

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...

image

হাম ও উপসর্গে মোট মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...

image

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছু...

নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...

  • company_logo