ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২তম আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) শহরের গোয়ালচামট এলাকায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে সদর উপজেলা পরিষদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং শহিদুল ইসলাম বাবুল।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই আঞ্চলিক কেন্দ্রটি স্থাপনের ফলে ফরিদপুরসহ পার্শ্ববর্তী পাঁচটি জেলার উচ্চশিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন থেকে একাডেমিক ও প্রশাসনিক কাজের জন্য শিক্ষার্থীদের আর কষ্ট করে গাজীপুর মূল ক্যাম্পাসে যেতে হবে না, যা তাদের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করবে।
বক্তারা আরও উল্লেখ করেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে প্রতিটি উপজেলায় লাইব্রেরি স্থাপন ও খেলাধুলার সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নক...
নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ...
নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আ...
নিউজ ডেস্ক : দেশের বৃহৎ দুই পাবলিক পরীক্ষা এসএসসি ও এইচএসসির...
নিউজ ডেস্ক : ঈদের আগেই প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা শোনা গ...

মন্তব্য (০)