• লিড নিউজ
  • স্বাস্থ্য

হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২২৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২২৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৭ হাজার ১৬৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৯ জন, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৯৩৪ জন।

আরও বলা হয়, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৪ হাজার ৮৯২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি, তবে ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে ১৯০ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য (০)





image

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর ...

image

সবার প্রচেষ্টায় হাম কন্ট্রোলে আসছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ পুষ্টির অভাবে শিশুদের মধ্যে হামের প্রভাব বাড়ছে, ...

image

চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন ...

নিজস্ব প্রতিবেদকঃ চিকিৎসকদের নিরাপত্তার জন্য প্রতি উপজেলা স্...

image

‎হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন, টিকা পাবে ১ কোটি ৮...

নিউজ ডেস্কঃ দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কা...

image

‎হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন, টিকা পাবে ১ কোটি ৮...

নিউজ ডেস্কঃ দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বে...

  • company_logo