ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ২০২৬সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয়ের ২০২৬সালের এসএসসি পরীক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: মনোয়ার হোসেন তোতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মেজবা উল-হক লিটন, সদস্য মোস্তফা ইবনে আব্বাস, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নাজিয়া খাতুন। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের বর্তমান সকল শিক্ষক-কর্মচারী, বিদায়ী শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় অতিথিরা বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের নিজেকে একজন সুশিক্ষিত মানুষ হিসেবে বিনির্মাণ করার জন্য বেশি বেশি করে পাঠ্যবইসহ বিভিন্ন জ্ঞান নির্ভর বই পড়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ে বিনির্মাণ করা নামাজ ঘর পরিদর্শন করেন।
দিনাজপুর প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক ম...
নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ...
নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...
জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...
নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

Comment (০)