• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎হামের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সব ছুটি বাতিল ‎

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শিশুদের হাম রোগের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের সব ছুটি বাতিল করা হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

‎তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে গতকাল একটি অফিস আদেশও জারি করা হয়েছে।

‎স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা ও হামের ভ্যাকসিন প্রদানের সুবিধার্থে স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি) এতদ্বারা স্থগিত/বাতিল করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকরী হবে।

মন্তব্য (০)





image

কাল থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু আওতায় ৫ বছরের কম বয়...

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে আগামীকাল থেকে শুরু হবে জরুর...

image

দেশে ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৯৪ শিশু

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ১৯ দিনে সারা দেশে ৯৪ শিশুর ...

image

হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী

নিউজ ডেস্কঃ হাম প্রতিরোধে বর্তমান সরকার পুরোপুরি প্রস্ত...

image

দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় (একদিনে) দেশে বায়ুবাহিত রোগ হামে আক্রান্ত হয়ে...

image

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিলো না: স...

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখা...

  • company_logo