ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : উৎসবের সময় তেল-ঝাল ও ভারি খাবার খাওয়ার পর পেট ফাঁপা, গ্যাস বা অস্বস্তির সমস্যা অনেকেরই দেখা দেয়। এতে দিনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়। তবে ঘরোয়া কিছু ভেষজ চা নিয়মিত পান করলে এ সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। প্রাকৃতিক উপাদানে ভরপুর এসব চা হজম প্রক্রিয়াকে সক্রিয় করে এবং পাকস্থলীকে স্বস্তি দেয়।
যেসব চা উপকারী
আদা চা হজমশক্তি বাড়িয়ে খাবার দ্রুত পরিপাক করতে সাহায্য করে, ফলে গ্যাস জমে না। পুদিনা চা অন্ত্রের পেশি শিথিল করে পেটের ফাঁপাভাব কমায়। মৌরির চা অন্ত্রের প্রদাহ কমিয়ে পেট হালকা রাখে। জোয়ান চা পাচক রসের নিঃসরণ বাড়িয়ে ভারি খাবার হজমে সহায়ক ভূমিকা রাখে।
অন্যদিকে ক্যামোমাইল চা স্নায়ুকে শান্ত করে এবং মানসিক চাপজনিত হজম সমস্যায় উপকারী। লেমনগ্রাস চা পেটের অস্বস্তি দূর করে শরীরকে সতেজ রাখে।
তবে এসব ভেষজ চা প্রাকৃতিক হলেও সবার জন্য সমানভাবে উপযোগী নাও হতে পারে। তাই দীর্ঘদিনের গ্যাস্ট্রিক, আলসার বা তীব্র এসিডিটির সমস্যা থাকলে নিয়মিত গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
নিউজ ডেস্ক : শজনে ও লাজনা—নাম শুনতে যেমন কাছাকাছি, দেখ...
নিউজ ডেস্ক : আবহাওয়া পরিবর্তনের এই সময়ে ঘরে ঘরে শুরু হয়েছে হাম আর চিকেন পক্স। এ রোগের প্রার্দু...
লাইফস্টাইল ডেস্ক: দেশজুড়ে তীব্র গরমে বাড়ছে নানা স্বাস্থ...
নিউজ ডেস্ক : ভারি খাবার নয়, বাইরের খাবারও নয়। প্রতিদিন যা ডাল-ভাত-তরকারি...
নিউজ ডেস্ক : নিমগাছের উপাদান অগ্ন্যাশয়ের ক্যানসার মোকাবিলায় ভীষণ কার্য...

মন্তব্য (০)