• লাইফস্টাইল

প্রাণঘাতী হেপাটাইটিস ‘ই’ থেকে বাঁচতে ওষুধ আবিষ্কার

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, বর্তমানে হেপাটাইটিস ‘সি’ এর জন্য পরীক্ষাধীন একটি ওষুধ প্রাণঘাতী হেপাটাইটিস ‘ই’ ভাইরাসের বিরুদ্ধেও অত্যন্ত কার্যকর হতে পারে। বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান।

চলতি বছরের ৬ মার্চ বিখ্যাত মেডিকেল জার্নাল ‘গাটের’ গবেষণায় এর ফলাফল প্রকাশিত হয়েছে, যা ভাইরাসজনিত হেপাটাইটিস মোকাবিলায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এতদিন পর্যন্ত হেপাটাইটিস ‘ই’ এর জন্য অনুমোদিত কোনো সুনির্দিষ্ট ভ্যাকসিন বা চিকিৎসা ছিল না। জার্মানির বোচাম ও হাইডেলবার্গ এবং চীনের বেইজিংয়ের একদল বিজ্ঞানী যৌথভাবে এই গবেষণাটি চালিয়েছেন। তারা ‘বিএমএন ফসবিউভির’ নামক একটি যৌগকে হেপাটাইটিস ‘ই’ ভাইরাসের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী হিসেবে শনাক্ত করেছেন।

বিভিন্ন নিউক্লিওটাইড/নিউক্লিওসাইড অ্যানালগ ওষুধের লাইব্রেরি থেকে এই যৌগটি নির্বাচন করা হয়েছে।  যেহেতু ওষুধটি ইতোমধ্যে হেপাটাইটিস ‘সি’এর জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্য দিয়ে যাচ্ছে, তাই আশা করা হচ্ছে এটি খুব দ্রুতই হেপাটাইটিস ই-এর চিকিৎসায় ব্যবহারের অনুমতি পেতে পারে।

হেপাটাইটিস ‘ই’ এর ভয়াবহতা 

হেপাটাইটিস ই মূলত একটি লিভারের সংক্রমণ, যা অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে। প্রতি বছর বিশ্বজুড়ে হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ এই ভাইরাসটির নির্দিষ্ট কোনো প্রতিষেধক না থাকায় বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে একটি কার্যকর উপায়ের সন্ধানে ছিলেন।

বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার সফল হলে অদূর ভবিষ্যতে লাখ লাখ মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। তবে মানুষের ওপর এর চূড়ান্ত কার্যকারিতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আরও কিছু ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন রয়েছে।

মন্তব্য (০)





image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

১

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

২

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

image

গুজরাটের নাকি পদ্মার ইলিশ চিনবেন যে ৪ উপায়ে

৩

‎লাইফস্টাইল ডেস্ক: বাজারে এখন রুপালি ইলিশের ছড়াছড়ি। কিন্...

image

রক্তনালি সরু হয়ে হার্ট অ্যাটাকে ঝুঁকি? ভরসা রাখুন ৫ খাবারে

৪

নিউজ ডেস্ক : ধমনিতে ব্লকেজ বা চর্বি জমে রক্তনালি সরু হয়ে যাওয়া একটি অত্য...

image

দাঁতের এনামেল ক্ষয় ঠেকাতে যা করবেন

৫

নিউজ ডেস্ক : দাঁতের সবচেয়ে বাইরের ও শক্ত স্তর হলো এনামেল, যা দাঁতের স্বা...

  • company_logo