• লাইফস্টাইল

কিডনির পাথর দূর করতে যেসব ফল উপকারী

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কিডনি স্টোন একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা, যা তীব্র ব্যথা ও অস্বস্তির কারণ হতে পারে। এটি তখনই তৈরি হয় যখন কিডনিতে খনিজ ও লবণ জমে শক্ত কণায় পরিণত হয়। এই সমস্যার ঝুঁকি কমানো এবং নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে অনেকেই জানতে চান— ফলমূল কি কিডনি স্টোন প্রতিরোধে সহায়ক হতে পারে?

ভালো খবর হলো, কিডনি স্টোনের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য অনেক ফল নিরাপদ, এমনকি উপকারীও। গবেষণায় দেখা গেছে, যেসব ফলে পানি, পটাসিয়াম ও প্রাকৃতিক সাইট্রেট বেশি থাকে, সেগুলো কিডনির জন্য উপকারী হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ জলীয় অংশ ও সাইট্রেটসমৃদ্ধ ফল কিডনিতে পাথর গঠনের ঝুঁকি কমাতে সাহায্য করে।

কমলা, লেবু ও জাম্বুরার মতো সাইট্রাস ফল মূত্রে সাইট্রেটের মাত্রা বাড়ায়, যা পাথর তৈরি প্রতিরোধে সহায়তা করে। পাশাপাশি আপেল, নাশপাতি, পেঁপে, তরমুজ ও কলার মতো ফলও নিরাপদ ধরা হয়, কারণ এগুলোতে অক্সালেট কম থাকে এবং শরীরে পানির ঘাটতি পূরণে সাহায্য করে।

একটি গবেষণায় দেখা গেছে, বিশেষ করে সাইট্রাস ফল কিডনি স্টোন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। লেবু, কমলা ও তরমুজে প্রাকৃতিকভাবে থাকা সাইট্রেট মূত্রে প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করে।

গবেষণা অনুযায়ী, সাইট্রেট ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে অক্সালেটের সঙ্গে স্ফটিক তৈরি হওয়া ঠেকায়, যা সাধারণত পাথরে রূপ নেয়। অন্যদিকে তরমুজের মতো জলসমৃদ্ধ ফল প্রস্রাব পাতলা রাখতে সাহায্য করে, ফলে খনিজ পদার্থ জমাট বাঁধার সুযোগ কমে যায়।

সার্বিকভাবে, ফলের মধ্যে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান কিডনির সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে সাইট্রেট ও পটাসিয়ামসমৃদ্ধ ফল শরীরে তরলের ভারসাম্য ঠিক রাখে এবং কিডনি স্টোনের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখে।

সূত্র- অনলি মাই হেলথ

মন্তব্য (০)





image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

১

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

২

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

image

গুজরাটের নাকি পদ্মার ইলিশ চিনবেন যে ৪ উপায়ে

৩

‎লাইফস্টাইল ডেস্ক: বাজারে এখন রুপালি ইলিশের ছড়াছড়ি। কিন্...

image

রক্তনালি সরু হয়ে হার্ট অ্যাটাকে ঝুঁকি? ভরসা রাখুন ৫ খাবারে

৪

নিউজ ডেস্ক : ধমনিতে ব্লকেজ বা চর্বি জমে রক্তনালি সরু হয়ে যাওয়া একটি অত্য...

image

দাঁতের এনামেল ক্ষয় ঠেকাতে যা করবেন

৫

নিউজ ডেস্ক : দাঁতের সবচেয়ে বাইরের ও শক্ত স্তর হলো এনামেল, যা দাঁতের স্বা...

  • company_logo