• শিক্ষা

বাকৃবিতে বিএএইচএসএফ’র উদ্যোগে ইফতার গেট-টুগেটার অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি -বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশু পালন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি স্টুডেন্টস ফেডারেশন (বিএএইচএসএফ)-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে পশু পালন অনুষদের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনটির আহ্বায়ক শেখ মো. মিরাজ উদ্দিন, সদস্য সচিব সৈয়দ এনান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমীন, বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশনের সভাপতি ও এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেম, পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম। 

এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সবাই একসাথে ইফতার গ্রহণ করেন।

শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।

মন্তব্য (০)





image

‎শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সম...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্ন...

image

সম্মানজনক কর্মসংস্থানে কাজ শুরু করলো মজার ইশকুলের শিক্ষার...

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম...

image

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধি...

image

বাকৃবির তাপসী রাবেয়া হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তা...

image

শাখা শিবিরের উদ্যোগে শিক্ষাবৃত্তি পেলো বাকৃবির ৫০ শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি : ‘ইসলামি শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্...

  • company_logo