• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : তীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের উদ্যোগে মনোরম পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন 'ভাইরাল ফুড কর্ণার'-এ সুষ্ঠু ও সুন্দরভাবে এই ইফতার মাহফিল আয়োজিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান। এছাড়াও সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে সংগঠনটির সভাপতি মো. শাকিল বাবু বলেন, "পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় মাস। ক্যাম্পাসের অন্যতম সক্রিয় সাংবাদিক সংগঠন হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও আমরা সবাই মিলে ইফতারের আয়োজন করতে পেরে আনন্দিত। সাংবাদিক ফোরামের এই ভ্রাতৃত্বের বন্ধন ও ইফতার আয়োজনের ধারাবাহিকতা ইনশাআল্লাহ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo