ছবিঃ সংগৃহীত
চাকরি ডেস্ক : দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি আইএফআইসি ব্যাংক তরুণ ও উদ্যমী জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)’ পদে লোকবল নিয়োগ দেবে।
সোমবার (২ মার্চ) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)।
জব গ্রেড: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই ৩য় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর (১১ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী)।
বেতন: প্রবেশন সময়ে মাসে সমন্বিত বেতন হবে ৩৬ হাজার ৭০০ টাকা। সফলভাবে এক বছর পূর্ণ হলে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ হিসেবে স্থায়ীকরণ করা হবে। তখন মাসিক বেতন হবে ৪৬,২০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ও পারফরম্যান্সের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদান করা হবে।
আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
আবেদনের শেষ সময়: ১১ মার্চ, ২০২৬।
চাকরি ডেস্ক : দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্...
চাকরি ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...
চাকরি ডেস্ক : এনআরবি ব্যাংক পিএলসিতে ‘কোম্পানি সেক্রেটারি (এফভিপি-...
চাকরি ডেস্ক : যমুনা গ্রুপ তাদের ফিন্যান্স বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ...
চাকরি ডেস্ক : মেঘনা গ্রুপে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগে...

মন্তব্য (০)