ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শিক্ষাবোর্ডে পদোন্নতির দাবিতে কর্মচারিদের কর্ম বিরতির আন্দোলন কর্মসূচি স্হগিত করা হয়েছে৷ আজ সোমবার সকাল থেকে যথারীতি কাজে যোগ দিয়েছে আন্দোলনকারিরা।
পদোন্নতির বিষয় নিয়ে গতকাল রবিবার রাতে সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের বাস ভবনে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের নেতা এবং বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের মধ্যে সমঝোতা হয়েছে। শীঘ্রই পদোন্নতির প্রক্রিয়া শুরু এবং পদোন্নতি দেওয়া হয়েছে বলে আশ্বাস পেয়েছে আন্দোলনকারিরা।
দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মোওদুদ-উল-করীম বাবু জানিয়েছেন, এমপির মধ্যস্হতায় সমঝোতা পদোন্নতির আশ্বাসে কর্মবিরতির কর্মসূচি স্হগিত করে কাজে যোগ দিয়েছেন তারা।
নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...
নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...
গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...
নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...
নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

মন্তব্য (০)