• লাইফস্টাইল

রোজায় বুক জ্বালাপোড়া করে, সমাধান যেভাবে

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রহমত,বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। মুসলমানরা এ মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার ও গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখেন। সারাদিনের পানাহার থেকে বিরত থাকায় অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। খাদ্যাভাসে পরিবর্তন, সারাদিন শেষে অতিরিক্ত ভাজাপোড়া খাওয়ার কারণে বুক জ্বালাপোড়াসহ শেষ বিকালে বমিবমি ভাব দেখা দেয়। এক্ষেত্রে একজন রোজাদারের করণীয় কী?

রোজায় বুক জ্বালাপোড়াকে চিকিৎসা বিদ্যার পরিভাষায় রিপ্যাক্স সিনড্রম বলা হয়। এ রোগে বুক জ্বালাপোড়ার পাশাপাশি বুকে ব্যথা হয়, মুখে টক পানি আসে। অনেকে হৃদরোগের ব্যাথার সঙ্গে এ ব্যাথার মিল খুঁজে পান।  এ জন্য অনেকের মধ্যে এ ব্যাথা ভীতির কারণ হয়ে ওঠে।

এ ধরনের সমস্যায় একজন ব্যক্তিকে চিকিৎসার পূর্বে এ সমস্যার প্রতিরোধে সচেতন হতে হবে।  কিছু নিয়ম মেনে চললে এ সমস্যার প্রতিরোধ করা সম্ভব। নিয়মগুলো হলো-

১) একবারে পেটভর্তি করে খাবার না খাওয়া। অল্প পরিমাণে বারবার খেতে হবে। 

২) খাওয়ার সঙ্গে সঙ্গে পানি পান না করা। কিছুক্ষণ পরে পানি পান করতে হবে।

৩) সারাদিন রোজা শেষে অতিরিক্ত তৈলাক্ত, চর্বিযুক্ত ও ফ্রাইড খাবার থেকে বিরত থাকতে হবে। 

৪) খাওয়ার পরপরই বিছানায় না শুয়ে পড়া। খাবার গ্রহণের অন্তত দুই ঘণ্টা পর বিছানায় যেতে হবে।

মন্তব্য (০)





image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

১

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

২

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

image

গুজরাটের নাকি পদ্মার ইলিশ চিনবেন যে ৪ উপায়ে

৩

‎লাইফস্টাইল ডেস্ক: বাজারে এখন রুপালি ইলিশের ছড়াছড়ি। কিন্...

image

রক্তনালি সরু হয়ে হার্ট অ্যাটাকে ঝুঁকি? ভরসা রাখুন ৫ খাবারে

৪

নিউজ ডেস্ক : ধমনিতে ব্লকেজ বা চর্বি জমে রক্তনালি সরু হয়ে যাওয়া একটি অত্য...

image

দাঁতের এনামেল ক্ষয় ঠেকাতে যা করবেন

৫

নিউজ ডেস্ক : দাঁতের সবচেয়ে বাইরের ও শক্ত স্তর হলো এনামেল, যা দাঁতের স্বা...

  • company_logo