ছবিঃ সংগৃহীত
তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাটের শিকার হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। পুরো পৃথিবী থেকে কয়েক লাখ ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন। সেটি আংশিকভাবে ঠিক করা হয়েছে।
এক্স পোস্টে ইউটিউব জানিয়েছে, আপনি যদি এখন ইউটিউবে প্রবেশ করতে সমস্যায় পড়েন, তাহলে আপনি একা নন—আমাদের টিম বিষয়টি খতিয়ে দেখছে।
পরবর্তীতে হেল্প পেজে সংস্থাটি জানায়, আমাদের রেকমেন্ডেশন সিস্টেমে সমস্যার কারণে ইউটিউবের বিভিন্ন অংশে (হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক ও ইউটিউব কিডসসহ) ভিডিও প্রদর্শিত হচ্ছিল না।
তবে সমস্যাগুলো পুরোপুরি ঠিক করা সম্ভব হয়নি। সংস্থাটির বরাতে এএফপি জানিয়েছে, হোমপেজ এখন স্বাভাবিক হয়েছে, তবে পুরোপুরি সমাধানের জন্য আরও সময় দরকার ইউটিউবের।
সমস্যা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে ৩ লাখের বেশি ব্যবহারকারী সমস্যার রিপোর্ট করেছেন। যদিও বাংলাদেশ সময় সকাল ৭টা নাগাদ রিপোর্টের সংখ্যা কমতে শুরু করে।
বিভ্রাটের চরম সময়ে ইউটিউবের হোমপেজে প্রবেশ করলে দর্শনার্থীরা পরে আবার আসার বার্তা দেখতে পান। গুগলের মালিকানাধীন ইউটিউব বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে প্রতি মাসে ২৫০ কোটিরও বেশি ব্যবহারকারী সক্রিয়ভাবে সাইটটি ব্যবহার করেন।
তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্...
তথ্য প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ে স্মার্টফোন আর শুধু কথা বলা বা ব...
নিউজ ডেস্ক : অনলাইন ভিডিও প্ল্যাটফর্মগুলোর আয় মূলত বিজ্ঞাপননির্ভর। তাই ব...
তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি নত...
তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটা প্লাটফর্মস–এর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্ত...

মন্তব্য (০)