• তথ্য ও প্রযুক্তি

দীর্ঘ অপেক্ষার পর বাজারে আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি নতুন ইভেন্ট আয়োজন করছে স্যামসাং ইলেক্ট্রনিক্স। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে স্থানীয় সময় সকাল ১০টা (ইস্টার্ন টাইম সকাল ৯টা) শুরু হবে অনুষ্ঠান। সেখানেই আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে বহুল আলোচিত স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ।

এবারের সিরিজে থাকছে তিনটি মডেল—এস২৬, এস২৬ প্লাস ও এস২৬ আল্ট্রা। ইভেন্টে ফোনগুলোর পূর্ণ স্পেসিফিকেশন, মূল্য ও বিশেষ ফিচার তুলে ধরা হবে। অনুষ্ঠানটি সরাসরি স্যামসাংয়ের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, সাধারণত জানুয়ারিতে ফ্ল্যাগশিপ সিরিজ উন্মোচন করলেও এবার ফেব্রুয়ারিতে আয়োজন করছে প্রতিষ্ঠানটি। উৎপাদন বিলম্ব ও বৈশ্বিক মেমোরি সংকট এ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফাঁস হওয়া তথ্য বলছে, নতুন সিরিজে ব্যবহার হতে পারে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপ; কিছু অঞ্চলে এক্সিনস ২৬০০ চিপও থাকতে পারে। পাশাপাশি বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা সেটআপ এবং নতুন এআই সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিজাইনে আগের এস২৫ সিরিজের ধারাবাহিকতা বজায় থাকতে পারে—ফ্ল্যাট ফ্রন্ট স্ক্রিন, গোলাকার কর্নার এবং পেছনে লম্বা ক্যামেরা প্ল্যাটফর্ম।

বিশেষজ্ঞদের মতে, আপডেট নীতির কারণে বাহ্যিক পরিবর্তন সীমিত থাকলেও নতুন কম্পোনেন্ট ও সেন্সরের ফলে গতি ও এআই প্রসেসিং সক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যেতে পারে।

মন্তব্য (০)





image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম, বাড়ছে কড়াকড়ি

১

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্...

image

‎বিলবোর্ড চার্টে ফিরছে ইউটিউবের স্ট্রিমিং তথ্য

২

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গানের জনপ্রিয়তা নির্ধারণে বিলবোর্ড চার্...

image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

  • company_logo