• লাইফস্টাইল

ডায়রিয়া সারানোর ঘরোয়া উপায় জানুন

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ডায়রিয়া অনেক সময় আতঙ্কের কারণ হলেও, ২৪ ঘণ্টার কম সময় ধরে হালকা ডায়রিয়া হলে সাধারণত বড় কোনো স্বাস্থ্যঝুঁকি থাকে না এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা নিজে থেকেই সেরে যায়। তবে দ্রুত উপশমের জন্য ডায়রিয়া প্রতিরোধী ওষুধ ঘরে রাখা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, Imodium (লোপেরামাইড) ও Pepto-Bismol (বিসমাথ সাবস্যালিসিলেট) অন্ত্রে তরলের চলাচল ধীর করে সাময়িক স্বস্তি দেয় এবং স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সহায়তা করে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।

প্রাথমিকভাবে ডায়রিয়া নিয়ন্ত্রণে কিছু ঘরোয়া উপায় অনুসরণ করা যেতে পারে—

১. পর্যাপ্ত পানি পান

ডায়রিয়ায় শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়, ফলে পানিশূন্যতার ঝুঁকি থাকে। তাই বেশি করে পানি, চা, আপেলের রস বা ইলেক্ট্রোলাইটসমৃদ্ধ পানীয় পান করা জরুরি।

২. ভাতের মাড়

এক কাপ চাল দুই কাপ পানিতে সেদ্ধ করে তার মাড় আলাদা করে পান করলে শরীরের পানি ঘাটতি পূরণে সহায়তা করে এবং পাতলা পায়খানা কিছুটা কমায়।

৩. বিশ্রাম নেওয়া

ডায়রিয়ায় দুর্বলতা ও ক্লান্তি দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার গ্রহণ এবং পেটে হালকা গরম সেঁক আরোগ্যে সহায়ক হতে পারে।

৪. খাদ্যাভ্যাসে সতর্কতা

এ সময় দুধ, পনির, কফি ও ওটমিল এড়িয়ে চলা ভালো। তার বদলে সাদা ভাত, আলু ইত্যাদি সহজপাচ্য খাবার খাওয়া যেতে পারে। ব্লুবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানও উপকার করতে পারে।

৫. পেয়ারা পাতা

পেয়ারা পাতায় থাকা ট্যানিন অন্ত্রের অতিরিক্ত নিঃসরণ কমাতে সাহায্য করে, ফলে ডায়রিয়া দ্রুত নিয়ন্ত্রণে আসতে পারে।

৬. প্রোবায়োটিক গ্রহণ

দই বা প্রোবায়োটিক সাপ্লিমেন্ট উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে অন্ত্রের ভারসাম্য ফিরিয়ে আনে এবং ডায়রিয়ার সময়কাল কমাতে সহায়তা করে।

৭. শুকনো আদা

খাদ্যে বিষক্রিয়া বা বমিভাবজনিত ডায়রিয়ায় শুকনো আদা উপকারী। এটি চিবিয়ে খাওয়া বা গরম পানিতে ভিজিয়ে সেই পানি পান করলে হজমশক্তি বাড়ে এবং উপসর্গ কমতে পারে।

মন্তব্য (০)





image

ঈদে মেহেদির রং গাঢ় রাখার সহজ টিপস

নিউজ ডেস্ক : ঈদের সাজ মানেই হাতে মেহেদির রঙিন ছোঁয়া। এই ঐতিহ্যবাহী সৌন্দ...

image

কিডনির পাথর দূর করতে যেসব ফল উপকারী

নিউজ ডেস্ক : কিডনি স্টোন একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা, যা তীব্র ব্যথা ও ...

image

ঈদের দিনে শাহি স্বাদের খাবার ফিরনি, জেনে নিন রেসিপি

নিউজ ডেস্ক : আর মাত্র কয়েক দিন ঈদ। এর পরেই ঈদের আনন্দে মেতে উঠবে পুরো মু...

image

শরীরে শক্তি পেতে নিয়মিত যেসব ভিটামিন খেতে হবে

নিউজ ডেস্ক : আজকাল আমরা সবাই শক্তিশালী থাকতে চাই, কিন্তু ক্ল...

image

ইফতারের সময় গ্যাসের ওষুধ খাওয়া কতটা ঝুঁকিপূর্ণ

নিউজ ডেস্ক : রমজান মাসে ইফতার কিংবা সেহরির আগে অনেকেই খালি পেটে গ্যাসের ...

  • company_logo