• শিক্ষা

জাবের-আম্মারদের উপর হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারসহ ছাত্রজনতার ওপর নেক্কারজনক হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কে. আর মার্কেট, উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এসময় তারা “গোলামী না আজাদী, আজাদী আজাদী, আমার ভাই আহত কেনো?, প্রশাসন জবাব চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করা শিক্ষার্থী রুপায়ন ভূঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনেও আওয়ামী লীগ শাসনামলে গড়ে ওঠা পুলিশ ও প্রশাসনের একটি অংশ কার্যত বহাল রয়েছে এই বাস্তবতা আজ স্পষ্ট। এর প্রত্যক্ষ ফল হিসেবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রজনতার ওপর হামলার ঘটনা ঘটছে, যা রাষ্ট্রের নিরপেক্ষতা ও জবাবদিহিকে প্রশ্নবিদ্ধ করছে। কার নির্দেশে, কার মদদে এই হামলা সংঘটিত হয়েছে? কেন ওসমান হাদী হত্যার বিচারের দাবি আড়াল করার অপচেষ্টা চলছে? বিচারহীনতার সংস্কৃতি টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার এই প্রবণতা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই যারা পরিকল্পিতভাবে ছাত্রজনতার ওপর হামলা চালিয়েছে, তাদের সবাইকে রাজনৈতিক ও প্রশাসনিক পরিচয়ের ঊর্ধ্বে তুলে এনে জনগণের আদালতে দাঁড় করাতে হবে। কোনো পরিচয়, ক্ষমতা কিংবা ছত্রছায়া অপরাধীদের রক্ষা করতে পারে না।

ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। ন্যায়বিচার, জবাবদিহি ও রাষ্ট্রীয় সংস্কারের এই দাবি থেকে আমরা একচুলও পিছপা হব না বলে জানান শিক্ষার্থীরা।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo