• শিক্ষা

ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ আধুনিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে গঠিত শিক্ষা কার্যক্রমের লক্ষ্য নিয়ে রাজধানীর ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

‎সোমবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্যের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক অঙ্গনে অর্জিত কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রাসেল।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক কারিকুলাম স্পেশালিস্ট সালেহ আহমেদ তাহা ও রুহামা প্রকাশনীর প্রধান রফিকুল ইসলাম।
‎প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জন করা সমান গুরুত্বপূর্ণ।

‎অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সন্তানকে পরিশ্রমী বানাবেন যেন নিজে নিজে বেঁচে থাকতে শেখে। সন্তানকে কখনো না এবং কেন এ ধরনের নেতিবাচক বাক্য বলবেন না।’ বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের দেশের প্রতি ভালোবাসা ও সম্মান বজায় রাখার আহ্বান জানিয়ে একটি শপথ বাক্য পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা মাদক ও মন্দ কাজ থেকে দূরে থাকার অঙ্গীকার করে।

‎স্কুল কর্তৃপক্ষ জানায়, ৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য এখানে মন্টেসরি ভিত্তিক প্রি-প্লে প্রোগ্রামের মাধ্যমে আনন্দের সঙ্গে শেখার পরিবেশ তৈরি করা হয়েছে। পরবর্তী ধাপে ক্যামব্রিজ কারিকুলামের পাশাপাশি অভিজ্ঞ হাফেজদের তত্ত্বাবধানে হিফজ শিক্ষা প্রদান করা হয়। এ ছাড়া স্মার্ট কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

‎স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, দ্বীনি শিক্ষায় গড়ে ওঠা একটি শিশু আধুনিক বিশ্বে কখনো পিছিয়ে পড়ে না; বরং নৈতিকতা ও নেতৃত্বের গুণে সমাজকে সঠিক পথ দেখাতে সক্ষম হয়। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

‎অনুষ্ঠান শেষে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo