• শিক্ষা

ফের বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। 

রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবাইর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আরও ২২ দিন আবেদনের সুযোগ পাবেন।

আবেদনের নতুন সময়সূচি

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এ আবেদন সম্পন্ন করতে হবে। এটি আবেদনের সময়সীমা বৃদ্ধির তৃতীয় ধাপ। 

জানা যায়, এর আগে প্রথম ধাপে ৩১ ডিসেম্বর এবং দ্বিতীয় ধাপে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল।

আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদনকারী শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০ (এক হাজার) টাকা অবশ্যই জমা দিতে হবে। ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সব শর্ত মেনে শিক্ষার্থীদের অনলাইন ফরম পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার পদ্ধতি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা—এই তিন শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

মেধাতালিকা প্রণয়নের ভিত্তি: শিক্ষার্থীদের মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।

এসএসসি (SSC) জিপিএ থেকে ৪০ শতাংশ (৪০ নম্বর)। এইচএসসি (HSC) জিপিএ থেকে ৬০ শতাংশ (৬০ নম্বর)। ভর্তি পরীক্ষা (MCQ)  ১০০ নম্বর।

এমসিকিউ পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে ১ ঘণ্টার মধ্যে। উল্লেখ্য, এই ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।

এছাড়াও আবেদনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo