• অর্থনীতি

সুতায় বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত আত্মঘাতী: বিজিবিএ

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ এসোসিয়েশন (বিজিবিএ) সভাপতি মো. মোফাজ্জল হোসেন পাভেল বলেছেন, সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত আত্মঘাতী। এ সিদ্ধান্তের মাধ্যমে পোশাক খাতকে আইসিইউতে মৃত্যুশয্যায় নিয়ে যাওয়া হয়েছে। সুতার দাম বাড়লে পোশাকের দাম বাড়বে, ফলে প্রতিযোগী বাজারে বাংলাদেশ পিছিয়ে পড়বে। এ কারণে বায়ার ও রিটেইলাররা শঙ্কিত।

‎রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর উত্তরায় বিজিবিএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘সংকটের মুখে দেশের তৈরি পোশাক শিল্প: অস্তিত্ব রক্ষার লড়াই’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিবিএ।

‎বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, সমস্যা সমাধান না করে সরকার এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। সরকারের উচিত সবার সঙ্গে বসে আলোচনা করে সমাধানে পৌঁছানো।

‎তিনি আরও বলেন, নিরাপত্তাজনিত শঙ্কায় বড় বড় রিটেইলাররা উদ্বিগ্ন। দেশে মব পরিস্থিতি তৈরি হচ্ছে, নিরাপত্তা নেই। রিটেইলাররা ২০২৬ সালের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে। নিরাপত্তা নিশ্চিত না হলে বাংলাদেশে কেন ক্রয়াদেশ দেবে—এ প্রশ্ন তোলেন তিনি। প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের বিরূপ পরিস্থিতি প্রচার করছে বলেও অভিযোগ করেন।


‎ব্যাংকিং খাত প্রসঙ্গে বিজিবিএ সভাপতি বলেন, ব্যাংকিং সেক্টর ভেঙে পড়েছে। ভালো ব্যবসায়ীরাও ঋণ পাচ্ছেন না। সুদের হার ১৬ শতাংশ, অথচ ব্যবসায় ১০ শতাংশ লাভও হয় না। এতে ব্যবসায়ীরা চরম সংকটে পড়ছেন। তিনি বলেন, এ ধরনের ব্যাংকিং ব্যবস্থা ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর এবং তারা এমন ব্যবস্থা চান না।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo