• শিক্ষা

পবিপ্রবির ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যান নিয়োগ পান প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। 

১৮ জানুয়ারি ভাইস-চ্যান্সেলর এর অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি নোটিশে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয। নোটিশে বলা হয়, বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোয়াজ্জেম হোসেন এর মেয়াদ শেষ হওয়ায় উক্ত বিভাগের অপর জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম-কে উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে  নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৫০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভার ১১.৩ নং সিদ্ধান্ত অনুযায়ী যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য তাকে উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।  তিনি পবিপ্রবি এর প্রচলিত আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। একই সাথে দায়িত্ব পালন করার জন্য প্রফেসর ড. মোঃ মোয়াজ্জেম হোসেন-কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo