ফাইল ছবি
নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে। যা আগেই ঘোষণা করা হয়। আজকে উপদেষ্টা পরিষদ সভায় ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি। আর ১০ ও ১১ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রমিকরা তিন দিন ছুটি পাবেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তবে কিছু প্রতিষ্ঠার নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি আওতার বাইরে থাকতে পারে। যেমনটা ঈদসহ কিছু ছুটিতে হয়ে থাকে।
সেগুলো হলো-
১. জরুরি পরিষেবা (Emergency Services): বিদ্যুৎ (Electricity), পানি (Water), গ্যাস ও জ্বালানি (Gas and Fuel), ফায়ার সার্ভিস (Fire Service), এবং বন্দরগুলোর কার্যক্রম (Port Activities)।
২. যোগাযোগ ও পরিচ্ছন্নতা: টেলিফোন ও ইন্টারনেট (Telephone and Internet), ডাকসেবা (Postal Services), পরিচ্ছন্নতা কার্যক্রম ও সংশ্লিষ্ট যানবাহন।
৩. চিকিৎসাসেবা (Healthcare Services): সকল হাসপাতাল (Hospitals), জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন।
৪. জরুরি অফিস: যেসব অফিসের কাজ সরাসরি জরুরি পরিষেবার সঙ্গে সম্পৃক্ত।
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...
নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...
নিউজ ডেস্কঃ দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...
নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...
নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

মন্তব্য (০)