• শিক্ষা

সময় বদলেছে, বিদ্যালয় হয়েছে বহুতল-এখন প্রয়োজন পেশাদার ও প্রযুক্তিনির্ভর শিক্ষকতা: মুখ্য সচিব এম. সিরাজ উদ্দিন মিয়া

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম. সিরাজ উদ্দিন মিয়া বলেছেন, আমাদের সময়ের শিক্ষকরা ছিলেন সাধারণ পোশাকধারী-স্যান্ডেল পায়ে স্কুলে আসতেন। তখন বিদ্যালয় গড়ে উঠছে টিনের চাল ও বাঁশের খুঁটিতে। সময়ের সঙ্গে সেই বিদ্যালয় আজ বহুতল ভবনে রূপ নিয়েছে। কারণ সময় বদলেছে, দিন বদলেছে। এখন শিক্ষকতার পরিবেশ, চাহিদা ও দায়িত্ব-সবই পরিবর্তিত। তাই আমি আশা করি, শিক্ষকরা তাঁদের পেশাদারিত্ব বজায় রেখে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা দেবেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুখ্য সচিব এম. সিরাজ উদ্দিন মিয়া সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র এবং নরসিংদী জেলার পলাশ উপজেলার কাঠালিয়া পাড়া গ্রামের বাসিন্দা।

মুখ্য সচিব আরো বলেন, একই সঙ্গে সমাজ ও স্থানীয় মানুষদের দায়িত্ব হলো-শিক্ষকদের ন্যায্য মর্যাদা নিশ্চিত করা।

সভাপতিত্ব করবেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo