• লিড নিউজ
  • আন্তর্জাতিক

শিগগির স্বাভাবিক হচ্ছে ইরানের ইন্টারনেট

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশজুড়ে বন্ধ থাকা ইন্টারনেট সেবা দ্রুত সময়ের মধ্যে পুনরায় চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

আল জাজিরার বরাতে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) তিনি জানান, সরকার ইন্টারনেট পুনরুদ্ধারের বিষয়ে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। তিনি আরও নিশ্চিত করেন যে দ্রুতই বিভিন্ন বিদেশি দূতাবাস এবং সরকারি মন্ত্রণালয়গুলোর সঙ্গে ডিজিটাল সংযোগ পুনঃস্থাপন করা হবে।

উল্লেখ্য, ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন দমনে গত চার দিন ধরে দেশটিতে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছে। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং তীব্র মুদ্রাস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ বর্তমানে দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এই আন্দোলনে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত এবং কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। যদিও ইরান সরকার এখনো হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান দেয়নি।

এদিকে ইরানিদের ইন্টারনেট সুবিধা দিতে বিকল্প ব্যবস্থার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা 'স্টারলিংক' চালু করার বিষয়ে তিনি স্পেসএক্স প্রধান ইলন মাস্কের সঙ্গে আলোচনা করতে পারেন। 

ট্রাম্প ইলন মাস্কের দক্ষতার প্রশংসা করে বলেন, বর্তমান পরিস্থিতিতে স্টারলিংক একটি কার্যকর সমাধান হতে পারে। এর আগে ২০২২ সালেও মাহশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভের সময় বাইডেন প্রশাসনের সহযোগিতায় ইরানিদের জন্য স্টারলিংক সেবা চালুর উদ্যোগ নিয়েছিলেন মাস্ক।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo