• আন্তর্জাতিক

‎আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎খালেদা জিয়ার মৃত্যুর খবরটি আল জাজিরা, বিবিসি, রয়টার্স, এপি,দ্য ডন, এনডিটিভি এবং দ্য টাইমস অব ইন্ডিয়ার মতো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

‎কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী’ বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসসহ দীর্ঘদিনের বহুমুখী অসুস্থতার সঙ্গে লড়াই করে আজ ভোরে মারা গেছেন।

‎ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। রাজনৈতিক বৈরিতা এবং সেনাশাসন বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকার কথা তারা বিশেষভাবে তুলে ধরেছে।

‎ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। 

‎খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেসবুক পোস্টে ঘোষণা দেয়, ‘আমাদের প্রিয় নেত্রী আর আমাদের মধ্যে নেই। তিনি আজ সকাল ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন।’

‎পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ তথ্য জানিয়েছে।

‎৮০ বছর বয়সি খালেদা জিয়ার লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং হৃদরোগের সমস্যা ছিল বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।

‎দ্য হিন্দু ও এনডিটিভি জানিয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে একটি শূন্যতা তৈরি হলো। প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে হাসপাতালে ভর্তির পর থেকেই খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন ছিল এবং সবশেষ তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

‎আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারকে ‘নাটকীয়’ এবং ‘সংগ্রামময়’ হিসেবে বর্ণনা করেছে।

মন্তব্য (০)





image

দেশের দুই শীর্ষ গণমাধ্যম বন্ধের নির্দেশ দিলেন উগান্ডার সে...

নিউজ ডেস্কঃ উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্...

image

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্...

image

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্...

image

আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ...

image

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্ক : টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে...

  • company_logo