• লিড নিউজ
  • শিক্ষা

‎দক্ষ ও সুশৃঙ্খল জাতি গড়তে মানসম্মত পাঠ্যপুস্তকের বিকল্প নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ‎

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটি শিক্ষিত, দক্ষ ও সুশৃঙ্খল জাতি গড়তে মানসম্মত পাঠ্যপুস্তকের কোনো বিকল্প নেই।

‎পাঠ্যপুস্তক শুধু বাহ্যিকভাবে সুন্দর হলেই হবে না, শিশুদের বয়স অনুযায়ী বিষয়বস্তু ও তার সঠিক উপস্থাপনাই সবচেয়ে বেশি জরুরি বলে জানান উপদেষ্টা ।

‎আজ রোববার ‘২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সফটকপি ওয়েবসাইটে আপলোডকরণ’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‎উপদেষ্টা বলেন, সরকার ৩০ কোটির বেশি পাঠ্যবই ছেপে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিচ্ছে, যা একটি বিশাল কর্মযজ্ঞ। একই সঙ্গে এই বইগুলো অনলাইনেও উন্মুক্ত করা হয়েছে, যাতে বিশ্বের যেকোনো প্রান্ত থাকা বাংলাদেশের শিশুরা সহজেই এগুলো ব্যবহার করতে পারে।

‎তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের কাছে মুদ্রিত বই পৌঁছে দেওয়া সময়সাপেক্ষ কিংবা প্রায় অসম্ভব, তাই অনলাইন সংস্করণ আমাদের জন্য একটি বড় সাফল্য।

‎অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বড় পরিসরে কাজ করতে গেলে মুদ্রণ, বাঁধাই বা বিতরণে কিছু ত্রুটি হতে পারে এবং সেগুলো গণমাধ্যমে উঠে আসাও স্বাভাবিক। কিন্তু যেসব বিষয় তুলনামূলকভাবে কম আলোচিত, সেগুলোর দিকেও নজর দেওয়া প্রয়োজন।

‎প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, পাঠ্যপুস্তকের বিষয়বস্তু শিশুদের নির্দিষ্ট বয়স অনুযায়ী কতটা উপযোগী এবং তা কীভাবে পরিবেশিত হচ্ছে, সেদিকে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন।

‎তিনি আরও জানান, এনসিটিবি-র মূল দায়িত্ব হলো বুদ্ধিবৃত্তিক কাজ। কিন্তু বর্তমানে তাদের শক্তি ও সময়ের বড় একটি অংশ মুদ্রণ ও বিতরণ সংক্রান্ত ব্যবস্থাপনাগত কাজে ব্যয় হচ্ছে। এনসিটিবি-র কাজগুলোকে সুচারুভাবে ভাগ করে বিষয়বস্তুর মান উন্নয়নে আরও বেশি সময়, শ্রম ও মনোযোগ দিতে হবে। তবেই পাঠ্যবই প্রকৃত অর্থে শিশুদের জন্য কার্যকর হয়ে উঠবে।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo