• সমগ্র বাংলা

গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মানববন্ধন করেছে শ্রীপুর প্রেসক্লাব ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা । 

সোমবার(২২ ডিসেম্বর)  দুপুরে শ্রীপুর উপজেলা চত্বরের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শ্রীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ কাজলের সভাপতিত্বে, আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডলের সঞ্চালনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য প্রদান করেন। এ সময় তারা গণমাধ্যমের ওপর হামলা ও নিউ এজ সম্পাদককে হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময়  হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন মানববন্ধনে অংশ নেয়া সাংবাদিকরা ৷গণমাধ্যমের ওপর হামলা মানে দেশের সার্বভৌমত্বের ওপর হামলার ইঙ্গিত দিয়ে সাংবাদিকরা ২৪ ঘন্টা সময় বেঁধে দেন এবং এর মধ্যেই হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।  অন্যথায় তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম রানা, আমাদের সময়ের আব্দুল লতিফ, ভোরের চেতনার শফিকুল ইসলাম,  কালের কন্ঠের শাহীন আকন্দ, জিটিভির মোতাহার খান, দৈনিক চিত্রর কবির হোসেন, ডেইলি স্টারের মনজুরুল ইসলাম, প্রথম আলোর সাদিক মৃধা, বাংলাদেশ প্রতিদিনের মাহবুব, দেশ রপান্তরের রেজাউল করিম সোহাগ, চ্যানেল নাইনের আরিফ খান আবির, এনটিভি অনলাইনের আব্দুর রউফ, সোলাইমান মোহাম্মদ, এশিয়ান টিভির সুমন গাজী চ্যানেল এসের কাওসারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo