• শিক্ষা

ফরিদপুরে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ও শাটডাউন কর্মসূচি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দীর্ঘদিনের  ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে পর্ব সমাপনী পরীক্ষা বর্জন ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার দুপুরে ফরিদপুর কৃষি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ না নিয়ে ক্যাম্পাসজুড়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৈষম্য নিরসনসহ তাদের দাবিগুলো বারবার আশ্বাস পেলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তারা হতাশ ও ক্ষুব্ধ।

তারা বলেন, কৃষি শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে ডিপ্লোমা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে আন্দোলন আরও কঠোর করা হবে।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo