ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মো. সাগর হোসেন (২৩) নামে এক ভুয়া পুলিশকে আটক পরে কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের কোর্ট পাড় থেকে তাকে স্থানীয়রা আটক করে। এ সময় সাগর নিজেকে পুলিশ দাবি করে বিভিন্ন জায়গায় প্রতারণা করছিল বলে স্থানীয় বাসিন্দারা জানান। পরে তাকে কোতয়ালী থানা পুলিশের সোপর্দ করা হয়েছে।
পুলিশ পরিচয়ে আটককৃত মো. সাগর হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার খুর উয়েরপাড় এলাকার রোমান ভূঁইয়ার ছেলে বলে জানা গেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)