• লিড নিউজ
  • জাতীয়

রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই এগিয়ে আসুন: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৪ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

‎‘আমিই রোকেয়া’ শিরোনামে এবারও সরকারিভাবে পালিত হচ্ছে ‘রোকেয়া দিবস’। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‎এ সময় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এ বছর যে চারজন নারী রোকেয়া পদক পেয়েছেন, তারা হলেন- নারী শিক্ষা গবেষণায় ড. রুভানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে ড. নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

‎প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়া সমাজ বিনির্মাণের পাথেও। যে আদর্শে বেগম রোকেয়া আমাদের নিয়ে যেতে চেয়েছিলেন, পুরস্কারপ্রাপ্তরা সেই পথেই আমাদের নিয়ে যাবে।

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo