• সমগ্র বাংলা

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩ আহত ১৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় আড়িয়াল খাঁ সেতুর ওপর ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিরোজপুরের মনির শেখ (৪৩), গোপালগঞ্জের কহিনুর আলম (৫০) এবং খুলনার কামাল হোসেন রুবেল (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস বরিশাল যাচ্ছিল। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসের সামনের দিকে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আরও দুজন মারা যান। এ দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয়। পুলিশ রেকারের সাহায্যে বাস ও ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে ফরিদপুরের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।।ট্রাক ও বাস জব্দ করা হয়েছে এবং নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo