ফাইল ছবি
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ-বিদেশ থেকে আসা দোয়া, ভালোবাসা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর এই বার্তাটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন শেয়ার করেন।
তারেক রহমান জানান, বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিক, বন্ধুগণ এবং শুভাকাঙ্ক্ষীরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি যে উদ্বেগ ও সহমর্মিতা দেখিয়েছেন, তা জিয়া পরিবার ও বিএনপিকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। একই সঙ্গে বাংলাদেশের মানুষের অগাধ ভালোবাসা, দোয়া এবং সমর্থন তাঁদের জন্য এক অনন্য শক্তির উৎস বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জাতির সম্মিলিত সমর্থন ও প্রার্থনাই এই কঠিন সময়ে তাঁদের পরিবারের প্রেরণা হয়ে আছে। খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবাইকে দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে তারেক রহমান দেশবাসীর ঐক্য, সংহতি ও সহমর্মিতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. মাহদী আমিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা।
নিউজ ডেস্ক : ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে...
নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...
ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...
নিউজ ডেস্ক : জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...
নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

মন্তব্য (০)