• লিড নিউজ
  • জাতীয়

‎শীতেও কমেনি ডেঙ্গুর প্রকোপ, অব্যাহত থাকবে ডিসেম্বরেও

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশেজুড়েই শীত নেমেছে। এর সঙ্গে সঙ্গে পড়ছে কুয়াশা। কোথাও কোথাও তাপমাত্রা ১৩ ডিগ্রির নিচে নেমে গেছে। এডিস মশার বংশ বিস্তারের জন্য ২৫ ডিগ্রির বেশি তাপমাত্রা উপযুক্ত। ফলে শীতের এই সময়ে এডিস মশার বিস্তার হওয়ার কথা নয়। এরপরও ডেঙ্গু প্রকোপ থেমে নেই।

‎স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত এক সপ্তাহে চার হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে এবার ডেঙ্গুর সবচেয়ে বেশি প্রকোপ বরগুনায়। এখন কিছুটা কমলেও জেলার বিভিন্ন হাসপাতালে ৩৯ জন চিকিৎসা নিচ্ছেন। অনেক জেলাতেই এমন পরিস্থিতি।

‎স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ, ডেঙ্গুতে গ্রামাঞ্চলগুলো ৩০-৪০ বছরের ঝুকিতে রয়েছে। এতে অনেক লোক আক্রান্ত হবে। পাশাপাশি তুলনামূলক মৃত্যুহারও বেশি হবে।

‎এদিকে, ডেঙ্গু আক্রান্তদের তিন ভাগের দুই ভাগই রাজধানীর বাইরে। তবে মশা মারার তেমন কোনও উদ্যোগ নেই। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রকৃতির ওপর  নির্ভর করছে।

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ও অধ্যাপক ড. কবিরুল বাশার বলেছেন, ডিসেম্বরের ডেঙ্গুর প্রকোপ বাড়বে। অন্যান্য বছর শীতকালে ডেঙ্গু আক্রান্ত কম হলেও এ বছর তা হবে না। এই ঢেউ আগামী বছর জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর হয়তো কমতে থাকবে।

‎আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন ব্লেছেন, মশা নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। রাজধানী ও গ্রামে মধ্যে মশার প্রজননে পার্থক্য রয়েছে। এর জন্য আলাদাভাবে কাজ করতে হবে।

‎চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বর মাসের সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে।

মন্তব্য (০)





image

‎হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে সর...

নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দ...

image

‎হতাশাগ্রস্ত জাতির দায়িত্ব কাঁধে তুলে নেন মেজর জিয়া: সমাজ...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক...

image

‎রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গ...

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন...

image

বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে

নিউজ ডেস্কঃ অর্থবছর ২০২৬-২৭ এর জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর...

image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

  • company_logo