ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আজ শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর দলটি দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে।
বিএনপি মিডিয়া সেল জানায়, ‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য শুক্রবার জুমার নামাজের পর ঢাকাসহ ও দেশের মসজিদগুলোতে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বিএনপি, এর সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো এবং ঢাকাসহ সারা দেশের সব স্তরের সাধারণ জনগণকে এই বিশেষ দোয়ায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
একইভাবে দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদেরও তাদের নিজ নিজ উপাসনাস্থল—মন্দির, চার্চ, প্যাগোডায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।
নিউজ ডেস্ক : রাষ্ট্রের বিদ্যমান সমস্যা ও সংকট স্বী...
নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়স...
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ন...
নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

মন্তব্য (০)