• শিক্ষা

এম. এন. ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টি ও নবান্ন উৎসব অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় এম. এন. ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “ক্লাস পার্টি ও নবান্ন উৎসব–২০২৫”।

দুই দিনব্যাপী এ উৎসবের প্রথম দিন ১২ নভেম্বর মর্নিং শিফটের শিক্ষার্থীরা এবং পরদিন ১৩ নভেম্বর ডে শিফটের শিক্ষার্থীরা অংশ নেয়। সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে উৎসবের নানা আয়োজন।

“নবান্ন উৎসবে, মেতে উঠি একসাথে” — এই স্লোগানে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল সাজে। উৎসবে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শিক্ষার্থীদের হাতে তৈরি পিঠা, পায়েস, ব্যানার, আলপনা, ফসলি সাজসজ্জা ও ঐতিহ্যবাহী গ্রামীণ উপকরণে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর।

বিদ্যালয়ের অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, “নবান্ন উৎসব কৃষি সংস্কৃতির এক জীবন্ত ঐতিহ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সংস্কৃতিচেতনা ও সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।”

অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, লোকগান, ঐতিহ্যবাহী খাবার পরিবেশন এবং শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন হস্তনির্মিত পণ্যের প্রদর্শনী। সমবেত নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি ঘটে।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo