• স্বাস্থ্য

‎শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল (ডিসিপিএইচ)-এর মধ্যে সমঝোতা স্বাক্ষর ‎

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল (ডিসিপিএইচ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি বাংলাদেশের স্বাস্থ্যবীমা ভিত্তিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবার উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।
‎
‎এই সহযোগিতার মাধ্যমে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের বীমাগ্রহীতারা ডিসিপিএইচ-এর বিশেষায়িত ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা গ্রহণের সুযোগ পাবেন, যা মানসম্পন্ন ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।
‎চুক্তিতে স্বাক্ষর করেন শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মি. নাফিস আখতার আহমেদ এবং ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল-এর চেয়ারম্যান ডা. এম ইয়াছিন  আলী।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর কনসালট্যান্ট (আন্ডাররাইটিং) ডা. মো. নাজরুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজার (ক্লেইমস ও হাসপাতাল ম্যানেজমেন্ট) মি. কাজী খালেদুর রহমান, এছাড়াও ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল-এর অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার একেএম মাইন উদ্দিন আহমেদ এবং জেনারেল ম্যানেজার মি. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
‎
‎এই অংশীদারিত্বের লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন ও মানসম্মত পুনর্বাসন সেবার মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠন করা।

মন্তব্য (১)





image
image

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

১

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও...

image

‎স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস...

২

নিউজ ডেস্কঃ চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা ও নিরলস কাজের সুবাদ...

image

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বা...

৩

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন...

image

চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত...

৪

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় ক...

image

রাজশাহী মেডিকেলে রোগ নির্ণয়ে নিম্নমানের উপকরণ, নকল ফিল্ম ...

৫

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগ নির্...

  • company_logo