• সমগ্র বাংলা

রাণীনগরে আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেে• এই সভা অনুষ্ঠিত হয়।

বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক গামার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব মো. ওয়ালিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আজাদ হোসেন মুরাদ, উপজেলার সাবেক কমান্ডার ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান প্রমুখ।

গত ১৪ আগস্ট বীর মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খাঁন আরিফকে আহ্বায়ক করে মুক্তিযোদ্ধা সংসদ রাণীনগর উপজেলা ইউনিট কমান্ডের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মন্তব্য (০)





image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

  • company_logo