• লাইফস্টাইল

‎যেভাবে দোকানের মতো বাড়িতে বানাবেন সুস্বাদু বরফি

  • লাইফস্টাইল

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মিষ্টি পছন্দ করেন না— এমন মানুষ খুব কমই আছেন। মিষ্টি দেখলেই লোভ সামলাতে পারেন না। বাঙালির পছন্দের এই মিষ্টি যদি হয় বরফি, তবে তো কোথাই নেই। বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহামের প্রিয় মিষ্টি বরফি। খোয়া আর দুধের অনবদ্য সৃষ্টি। আপনি চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন দোকানের মতোই এই বরফি।
‎
‎উপকরণ
‎
‎খোয়া– ৪ কাপ, দুধ– ১/২ কাপ, ঘি– ২ টেবিল চামচ, ফিটকিরি– ১/৪ চা চামচ, চিনি (গুঁড়া করা) – ২২৫ গ্রাম এবং বাদাম– এক মুঠো (সাজানোর জন্য)।
‎
‎প্রণালি
‎
‎বরফির প্রধান উপাদান হচ্ছে— কাজুবাদাম বা খোয়া ক্ষীর। প্রথমে একটি বাটিতে খোয়া ভালো করে গুঁড়ো করে নিন। এরপর  ঘি দিন। ঘি গরম হলে তাতে দুধ ও খোয়া একসঙ্গে দিয়ে দিন। এবার ওই মিশ্রণের ওপর ফিটকিরি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আর চিনি কিংবা গুড় দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এবার কড়াইতে মাঝারি আঁচে গরম করতে দিন। ধীরে ধীরে স্বাদমতো চিনি যোগ করুন। ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষণ না পুরোপুরি চিনি মিশে যায়। প্রায় ৪–৫ মিনিট ভালো করে নাড়ুন। এরপর মিশ্রণটি একটি পাত্রে সমানভাবে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করুন।
‎
‎এবার একটি অ্যালুমিনিয়ামের ট্রেতে ঘি মাখিয়ে তাতে সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিন। চাপা দিয়ে ঢেকে একদিন রেখে দিন। পর দিন বরফির মিশ্রণ নিয়ে একটি বাটার পেপার-ঢাকা প্লেটে উল্টে দিন। ভালো করে ট্রেতে ছড়িয়ে দিন। বাদাম কেটে তার ওপর ছড়িয়ে দিন। আরও একটি বাটার পেপার ওপরে দিয়ে ২০–৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে ছুরি দিয়ে ছোট ছোট করে বরফির আকারে কেটে নিন। ব্যাস তৈরি দোকানের মতো বরফি।

মন্তব্য (০)





image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

১

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

২

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৩

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

image

গুজরাটের নাকি পদ্মার ইলিশ চিনবেন যে ৪ উপায়ে

৪

‎লাইফস্টাইল ডেস্ক: বাজারে এখন রুপালি ইলিশের ছড়াছড়ি। কিন্...

image

রক্তনালি সরু হয়ে হার্ট অ্যাটাকে ঝুঁকি? ভরসা রাখুন ৫ খাবারে

৫

নিউজ ডেস্ক : ধমনিতে ব্লকেজ বা চর্বি জমে রক্তনালি সরু হয়ে যাওয়া একটি অত্য...

  • company_logo